Friday, March 20, 2015

‘বম্বে ভেলভেট': প্রেম ও প্রতিশোধের আখ্যান (ট্রেইলারসহ)



এই সিনেমাটি নিয়ে আলোচনা চলছে দীর্ঘ দিন ধরেই। ২০১৪ তে মুক্তি পাওয়ার কথা থাকলেও বিশাল বাজেট ও ব্যপক পরিসরের এই পিরিয়ড অ্যাকশন-ড্রামার মুক্তি পেছাতে পেছাতে এসে ঠেকেছে চলতি বছরের মে মাসে। 
আনুশকা শর্মার ঠোঁটের পরিবর্তন, কারান জোহারের খল চরিত্রে অভিনয়, ষাটের দশকের মুম্বাইয়ের চিত্রায়ন - এমন অনেক কিছু নিয়েই ২০১৪ জুড়ে আলোচনায় ছিল সিনেমাটি। আড়াই মিনিটের ট্রেইলারটি বলে দেয় - অনর্থক আলোচনার জন্ম দেয়নি সিনেমাটি।
ষাটের দশকের মুম্বাইয়ের স্ট্রিট ফাইটার জনি বালরাজ স্বপ্ন দেখে বড় কিছু হওয়ার। আর স্বপ্ন দেখে বম্বে ভেলভেটের জ্যাজ গায়িকা রোজিকে নিজের প্রেয়সী হিসেবে পাওয়ার। তার সেই স্বপ্ন পূরণে সহায়তা করতে এগিয়ে আসে খামবাটা। কারান জোহার অভিনীত এ চরিত্রটি এরপরই নিজের মুখে বলে, “আমি সবকিছু করি নিজের জন্য”।
রোজির সঙ্গে জনির আবেগঘন প্রেম, যার পরতে পরতে চড়ে যায় উত্তেজনার পারদ; গ্যাংস্টার হওয়ার পথে জনির সংগ্রাম, প্রতারণার শিকার হওয়া আর অবশেষে ভালোবাসার মানুষটিকেই নিজের হাতে হত্যার অঙ্গিকার - এ সবকিছু যেন 'বোম্বে ভেলভেট'- এর বিনোদনে ভরপুর এক ধ্রুপদী বলিউডি সিনেমা হওয়ারই আশ্বাস দেয়।
স্ট্রিট ফাইটার হিসেবে রানবিরকে কিছুটা বেমানান দেখালেও, অভিব্যক্তিতে পুষিয়ে দিয়েছেন ফিল্মফেয়ারজয়ী এই অভিনেতা। রহস্যময়ী এই জ্যাজ গায়িকার ভূমিকায় আনুশকাকে অনন্য মনে হয়েছে। আর অভিনেতা হিসেবে কারান জোহার যে দর্শকদের জন্য ভাল কিছুই জমিয়ে রেখেছেন, তারই ঝলক ফুটে উঠেছে ট্রেইলারে।
ফ্যানটম এবং ফক্স স্টুডিওর যৌথ প্রযোজনায় ‘বম্বে ভেলভেট' মুক্তি পাবে চলতি বছরের ১৫ মে।




সংশ্লিষ্ট খবর: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বলিউডের যেসব অভিনেত্রী শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন



সম্প্রতি বলিউড অভিনেত্রী রতি অগ্নিহোত্রীর অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। জনপ্রিয় এই অভিনেত্রী অভিযোগ তুলেছেন তার স্বামী দীর্ঘদিন ধরেই তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেছে।

তবে এমন ঘটনা রতি অগ্নিহোত্রীর ক্ষেত্রেই প্রথম নয়। বলিউডে এর আগেও বেশ কয়েকজন অভিনেত্রী এ ধরনের অভিযোগ জানিয়েছিলেন।

রতি অগ্নিহোত্রী সম্প্রতি অভিনেত্রী রতি অগ্নিহোত্রী অভিযোগ করেছেন তার স্বামী দীর্ঘদিন ধরে তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেছে। স্বামী অনিল বীরওয়ানির বিরুদ্ধে তিনি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ছবিতে ডান দিকে রতির স্বামী অনিল, পাশে ছেলে, তার পাশে রতি।

প্রীতি জিনতা  অভিনেত্রী প্রীতি জিনটা তার প্রাক্তন প্রেমিক নেস ওয়াদিয়ার বিরুদ্ধে শারীরিক হেনস্তার অভিযোগ এনেছিলেন। এমনকি নেস ওয়াদিয়া তাকে ‘উধাও’ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন বলেও অভিযোগ তুলেছিলেন প্রীতি।

ঐশ্বরিয়া রাই  বচ্চন পরিবারের বউ হয়ে বর্তমানে সুখে-শান্তিতে সংসার করলেও ঐশ্বরিয়া রাই ও তার পরিবার একটা সময় ঐশ্বরিয়ার প্রাক্তন প্রেমিক সালমান খানের বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের করেছিলেন।

যুক্তামুখী  ২০১৩ সালের ৫ জুলাই বিশ্বসুন্দরী ও অভিনেত্রী যুক্তামুখী তার স্বামী প্রিন্স টুলির বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে এফআইআর দায়ের করেছিলেন। তিনি জানিয়েছিলেন, স্বামী প্রিন্স তাকে মারধর করত।

কঙ্গনা রণৌত  বয়সে প্রায় ২০ বছরের বড় আদিত্য পাঞ্চালীর সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল অভিনেত্রী কঙ্গনা রণৌতের। কিন্তু কঙ্গনা পুলিশের কাছে আদিত্যর বিরুদ্ধে মারধরের লিখিত অভিযোগ জানান।

সংশ্লিষ্ট খবর:  রাইজিংবিডি ডট কম